ইলেকট্রনিক্স দোকানের সফটওয়্যার
মডেল ও ভ্যারিয়েন্ট ধরে স্টক, লট নম্বরে প্রতিটি সেট আলাদা, কিস্তি ও বাকির হিসাব আর অনলাইন স্টোর — একটি সিস্টেমে। মাসিক ৳৯৯০ থেকে।
মডেল, রং ও স্টোরেজ অনুযায়ী ভ্যারিয়েন্ট
লট নম্বরে প্রতিটি সেট আলাদা করে রাখা
কিস্তি ও বাকির হিসাব
POS — শোরুমে দ্রুত বিক্রি
একই স্টক থেকে অনলাইন স্টোর
একাধিক শোরুম ও গুদাম
একই মডেলের সব ভ্যারিয়েন্ট আলাদা
একই ফোনের ১২৮ GB আর ২৫৬ GB, কালো আর নীল — প্রতিটি ভ্যারিয়েন্টের নিজের স্টক, নিজের দাম আর নিজের বারকোড। কোন ভ্যারিয়েন্ট শেষ হয়ে গেছে তা আলাদা করে দেখা যায়।
প্রতিটি সেট আলাদা করে চেনা
উচ্চমূল্যের পণ্যে লট নম্বর ধরে স্টক রাখা যায়, তাই কোন সেট কোন গুদামে আছে আর কোনটি কবে এসেছে তা আলাদা করে দেখা যায়।
কিস্তি, আর সময়মতো SMS মনে করিয়ে দেওয়া
ইলেকট্রনিক্সে বড় অঙ্কের বিক্রি কিস্তিতে হয়। বিক্রয়ের সাথে কিস্তির পরিকল্পনা তৈরি করুন — প্রতিটি কিস্তির তারিখের আগে কাস্টমারের কাছে SMS চলে যায়, তাই ফোন করে তাগাদা দেওয়া কমে। সাথে কাস্টমারের ক্রেডিট লিমিটও।
শোরুম আর অনলাইন একই স্টকে
অনলাইন স্টোর চালালে সেটিও একই স্টক থেকে চলে — দোকানে বিক্রি হলে অনলাইনের স্টকও কমে। আলাদা করে মেলাতে হয় না।
প্রাতিষ্ঠানিক বিক্রিতে মূসক ৬.৩
অফিস বা প্রতিষ্ঠানে বিক্রি করলে NBR-নির্ধারিত মূসক ৬.৩ চালান সেই বিক্রয় থেকেই প্রিন্ট হয় — BIN ও HS কোডসহ।
ইলেকট্রনিক্স দোকানের সফটওয়্যারের দাম
শুধু স্টক ও ভ্যারিয়েন্ট দেখতে Inventory প্যাকেজ মাসিক ৳৯৯০। POS, কিস্তি, সম্পূর্ণ হিসাব আর অনলাইন স্টোরসহ Business প্যাকেজ ৳৩,০০০ থেকে।
সব প্যাকেজের দাম দেখুনপ্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
একই মডেলের বিভিন্ন ভ্যারিয়েন্ট রাখা যায়?
হ্যাঁ। রং, স্টোরেজ বা যেকোনো অ্যাট্রিবিউট দিয়ে ভ্যারিয়েন্ট তৈরি করুন — প্রতিটির আলাদা স্টক, দাম ও বারকোড থাকে।
কিস্তিতে বিক্রি করা যায়?
হ্যাঁ। ইনস্টলমেন্ট প্ল্যান সিস্টেমেই আছে, আর কাস্টমারের বাকির হিসাব ও ক্রেডিট লিমিট একসাথে দেখা যায়।
অনলাইনে বিক্রি করলে স্টক মিলবে?
হ্যাঁ। অনলাইন স্টোর একই স্টক থেকে চলে, তাই দোকানে বিক্রি হলে অনলাইনেও স্টক কমে যায়।
দুটি শোরুম চালালে দাম বাড়বে?
না। শাখা, গুদাম আর ব্যবহারকারী সব প্যাকেজেই আনলিমিটেড।