মোবাইল অ্যাপ

ফোন থেকেই ব্যবসা চালান — একই ওয়ার্কস্পেস, একই ডেটা।

Google Play থেকে নিন

ব্যবহারের জন্য একটি চালিকা ইআরপি ওয়ার্কস্পেস এবং অ্যাডমিনের তৈরি করা ইউজার অ্যাকাউন্ট প্রয়োজন।

ফোনেই আপনার পুরো ব্যবসা

চালিকা ইআরপি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেস্কটপে ব্যবহৃত আপনার সেই ওয়ার্কস্পেসটিই খুলে দেয় — একই ডেটা, একই লগইন, একই হিসাব। দোকানে যা এন্ট্রি হয়, পথে বসেও তা দেখা ও করা যায়।

অ্যাপে যা করতে পারবেন

  • বিক্রয় ও পিওএস: ইনভয়েস, কোটেশন, বিক্রয় ফেরত এবং পয়েন্ট অব সেল।
  • ইনভেন্টরি: একাধিক গুদামের রিয়েল-টাইম স্টক, ভ্যারিয়েন্ট, ব্যাচ ও মেয়াদ।
  • ক্রয়: পারচেজ অর্ডার, গুডস রিসিভ ও সরবরাহকারীর হিসাব।
  • হিসাব: প্রাপ্য-প্রদেয়, ভাউচার ও রিপোর্ট।
  • প্রিন্ট ও ডাউনলোড: ফোনের সাথে যুক্ত যেকোনো প্রিন্টারে ইনভয়েস ও মুশক ৬.৩ চালান প্রিন্ট; রিপোর্ট ডাউনলোড করে সাথে সাথেই খুলুন।

শুরু করবেন যেভাবে

  1. গুগল প্লে থেকে অ্যাপটি ইনস্টল করুন।
  2. প্রথমবার আপনার ওয়ার্কস্পেসের ঠিকানা দিন (যেমন erp.yourcompany.com)। ঠিকানাটি মনে রাখা হয়।
  3. আপনার চালিকা ইআরপি ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।

এখনও ওয়ার্কস্পেস নেই? যোগাযোগ করুন অথবা প্ল্যান দেখুন।

গোপনীয়তা

সংযোগ সবসময় এনক্রিপ্টেড। অ্যাপে কোনো বিজ্ঞাপন, অ্যানালিটিক্স বা ট্র্যাকিং নেই, এবং ইন্টারনেট ছাড়া অন্য কোনো অনুমতি চায় না। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।