ফার্নিচার দোকানের সফটওয়্যার
কাঠ, রং ও মাপ অনুযায়ী ভ্যারিয়েন্ট, অর্ডারে বানানো পণ্যের অগ্রিম, ডেলিভারি ট্র্যাকিং আর কিস্তির হিসাব — মাসিক ৳৩,০০০ থেকে।
মাপ, রং ও কাঠ অনুযায়ী ভ্যারিয়েন্ট
অর্ডারে বানানো পণ্যের প্রি-অর্ডার ও অগ্রিম
ডেলিভারি ও ট্র্যাকিং নম্বর
কিস্তি ও বাকির হিসাব
শোরুম ও গুদামের আলাদা স্টক
একই স্টক থেকে অনলাইন শোরুম
এক ডিজাইনের সব ভ্যারিয়েন্ট
একই খাটের ৫ ফুট আর ৬ ফুট, সেগুন আর মেহগনি — মাপ, রং বা কাঠ দিয়ে ভ্যারিয়েন্ট বানান। প্রতিটির নিজের স্টক আর নিজের দাম থাকে।
অর্ডারে বানানো পণ্যের অগ্রিম
ফার্নিচারের অনেক কিছুই অর্ডারে তৈরি হয়। প্রি-অর্ডার চালু করে কত দিনে ডেলিভারি আর কত টাকা অগ্রিম লাগবে তা ঠিক করে দিন — স্টকে না থাকলেও অর্ডার নেওয়া যায়।
ডেলিভারি কোথায় আছে
বড় পণ্যের ডেলিভারি আলাদা ঝামেলা। বিক্রয়ের সাথে কুরিয়ার, ডেলিভারি চার্জ আর ট্র্যাকিং নম্বর যুক্ত থাকে, তাই কোন অর্ডার কোথায় আছে জানতে ফোন করতে হয় না।
কিস্তিতে বিক্রি, SMS মনে করিয়ে দেয়
বড় অঙ্কের ফার্নিচার কিস্তিতে যায়। কিস্তির পরিকল্পনা তৈরি করলে প্রতিটি তারিখের আগে কাস্টমারের কাছে SMS চলে যায়।
শোরুম আর অনলাইন একই স্টকে
অনলাইন শোরুম একই স্টক থেকে চলে — ছবি, বর্ণনা আর দাম ERP থেকেই যায়, শোরুমে বিক্রি হলে অনলাইনেও কমে।
ফার্নিচার দোকানের সফটওয়্যারের দাম
ভ্যারিয়েন্টসহ স্টক দেখতে Inventory প্যাকেজ মাসিক ৳৯৯০। প্রি-অর্ডার, কিস্তি, ডেলিভারি, সম্পূর্ণ হিসাব আর অনলাইন শোরুমসহ Business প্যাকেজ ৳৩,০০০ থেকে।
সব প্যাকেজের দাম দেখুনপ্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
মাপ ও কাঠ অনুযায়ী আলাদা রাখা যায়?
হ্যাঁ। মাপ, রং, কাঠ — যেকোনো অ্যাট্রিবিউট দিয়ে ভ্যারিয়েন্ট তৈরি করুন, প্রতিটির আলাদা স্টক ও দাম থাকবে।
স্টকে নেই এমন পণ্যের অর্ডার নেওয়া যায়?
হ্যাঁ। প্রি-অর্ডার চালু করে ডেলিভারির সময় ও অগ্রিমের পরিমাণ ঠিক করে দিলে স্টকে না থাকলেও অর্ডার নেওয়া যায়।
ডেলিভারি ট্র্যাক করা যায়?
হ্যাঁ। বিক্রয়ের সাথে কুরিয়ার, ডেলিভারি চার্জ ও ট্র্যাকিং নম্বর রাখা যায়।
কিস্তিতে বিক্রি করা যায়?
হ্যাঁ। কিস্তির পরিকল্পনা তৈরি করা যায় এবং প্রতিটি কিস্তির আগে কাস্টমারকে SMS পাঠানো হয়।