🛒

সুপার শপ ও মুদি দোকানের সফটওয়্যার

হাজার হাজার SKU, বারকোড স্ক্যান করে দ্রুত বিলিং, একাধিক শাখার স্টক আর দিনের শেষে মিলিয়ে দেখা — মাসিক ৳৯৯০ থেকে।

বারকোড স্ক্যান করে দ্রুত বিলিং

নিজের বারকোড প্রিন্ট করা

হাজারো পণ্য — ক্যাটাগরি, ব্র্যান্ড ও ইউনিটে সাজানো

একাধিক শাখা ও গুদামের আলাদা স্টক

স্টক কমে গেলে সতর্কতা

দিনের বিক্রি, লাভ ও টপ সেলিং পণ্য

কাউন্টারে লাইন আটকায় না

POS স্ক্রিনে বারকোড স্ক্যান করলেই পণ্য কার্টে ওঠে। নাম বা ক্যাটাগরি দিয়েও খোঁজা যায়, ছাড় বসানো যায়, আর বিল প্রিন্ট হয় সঙ্গে সঙ্গে।

বারকোড না থাকলে নিজেই বানান

স্থানীয় পণ্যে অনেক সময় বারকোড থাকে না। ChalikaERP থেকেই বারকোড লেবেল তৈরি ও প্রিন্ট করে নিন, তারপর সেটিই স্ক্যান করুন।

হাজারো SKU গুছিয়ে রাখা

ক্যাটাগরি, ব্র্যান্ড আর ইউনিট দিয়ে পণ্য সাজান — পিস, কেজি, লিটার, প্যাকেট যা দরকার। ভ্যারিয়েন্ট থাকলে (যেমন ৫০০ গ্রাম ও ১ কেজি) আলাদা আলাদা স্টক থাকে।

শাখা বাড়লেও হিসাব আলাদা

প্রতিটি শাখার নিজস্ব স্টক ও বিক্রি আলাদাভাবে দেখুন, আবার সব মিলিয়ে মোট চিত্রও দেখুন। শাখা বা গুদাম যত খুশি, দাম একই।

কোনটা চলছে, কোনটা পড়ে আছে

ড্যাশবোর্ডে দিনের বিক্রি, টপ সেলিং পণ্য আর বিক্রয় প্রবণতা দেখা যায়। কোন পণ্যে টাকা আটকে আছে আর কোনটা বারবার ফুরিয়ে যাচ্ছে — দুটোই বোঝা যায়।

সুপার শপ সফটওয়্যারের দাম কত?

শুধু স্টক ও বারকোড দরকার হলে Inventory প্যাকেজ মাসিক ৳৯৯০। কাউন্টারে POS, সম্পূর্ণ হিসাব আর একাধিক শাখা চালাতে Business প্যাকেজ ৳৩,০০০ থেকে। ব্যবহারকারী, শাখা ও গুদাম আনলিমিটেড।

সব প্যাকেজের দাম দেখুন

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

বারকোড স্ক্যানার কাজ করবে?

হ্যাঁ। সাধারণ USB বারকোড স্ক্যানার কিবোর্ডের মতো কাজ করে — POS স্ক্রিনে স্ক্যান করলেই পণ্য কার্টে উঠে যায়।

পণ্যে বারকোড না থাকলে?

ChalikaERP থেকেই বারকোড লেবেল তৈরি করে প্রিন্ট করে নিতে পারেন, তারপর সেটি স্ক্যান করেই বিক্রি করুন।

কেজি বা লিটারে বিক্রি করা যায়?

হ্যাঁ। পণ্যের ইউনিট নিজের মতো সেট করা যায় — পিস, কেজি, লিটার, প্যাকেট। একই পণ্যের ৫০০ গ্রাম ও ১ কেজি আলাদা ভ্যারিয়েন্ট হিসেবে রাখা যায়।

তিনটি শাখা চালালে তিনগুণ দাম?

না। সব প্যাকেজে শাখা, গুদাম ও ব্যবহারকারী আনলিমিটেড — শাখা বাড়ালে প্যাকেজের দাম বাড়ে না।

আজই শুরু করুন

আপনার ব্যবসার জন্য চালিকা ইআরপি ট্রাই করুন। ফ্রি ডেমো নিন!

ডেমো রিকোয়েস্ট করুন